শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করার আহ্বান: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সরকারি সেবা আরও স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন। সোমবার বুয়েটের কাউন্সিল ভবন অডিটোরিয়ামে ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বুয়েট (USAB) আয়োজিত ‘Planning Week, 2024’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ নাগরিকদের সেবার অভিজ্ঞতা উন্নত করার জন্য সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষত রাজউক, তাদের সেবা আরও স্বচ্ছভাবে প্রদান করবে, যাতে জনগণ সহজে তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারে।

এছাড়া, জলাশয় ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং জলাশয় আইন অনুসরণ করার গুরুত্বও তুলে ধরেন তিনি। তার মতে, দেশের পরিবেশ রক্ষায় সবার সহায়তা অত্যন্ত জরুরি।

ঢাকার গণপরিবহন ব্যবস্থার উন্নতির জন্য বাস মালিকদের ৬ মাসের সময় দিয়ে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্টের পরিকল্পনা গ্রহণের কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, “যত দ্রুত সম্ভব বাস মালিকদের ঋণ সুবিধা প্রদান করা হবে যাতে তারা নতুন পরিবহন সেবা চালু করতে পারে।”

উপদেষ্টা আরও বলেন, “এত বছর ধরে শহরের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করা সম্ভব হয়নি। যদি আমরা ক্যান্টনমেন্ট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি, তাহলে অন্য শহরগুলো কেন সঠিকভাবে সাজানো যাবে না?”

এ সময় উপদেষ্টা সবাইকে শহরগুলোকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে সাজানোর জন্য সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. এবিএম বদরুজ্জামান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান, বুয়েটের ইউআরপি বিভাগের প্রধান প্রফেসর ড. আসিফ-উজ-জামান খান এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উঠেছেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আজ ১ জুলাই বুধবার সকালে তিনি চট্টগ্রাম...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...