বুধবার, ১ জুলাই ২০২৬

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক গ্রেপ্তার: ২২ বছরের পলাতক জীবন অবসান

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান থানার একাধিক হত্যা, অস্ত্র, এবং অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকার পর গতকাল ২৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার হোটেল সোনালীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিজুল হককে গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের আবদুল মোনাফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার কথা স্বীকার করেছেন।

আত্মগোপনের সময় আজিজুল হক বিদেশে অবস্থান করলেও চলতি বছরের ৫ আগস্ট দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর রাউজানে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচিত করে বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটান। এরপর থেকেই তিনি নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। চাঁদাবাজি, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো অপরাধের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।

রাউজান থানার তথ্য অনুযায়ী, আজিজুল হকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি, এবং ডাকাতি সংশ্লিষ্ট ১২টি মামলা রয়েছে। সম্প্রতি এক সিআইপির কাছ থেকে চাঁদা দাবি করে ব্যর্থ হলে তিনি অগ্নিসংযোগ এবং লুটপাটে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

র‌্যাবের অভিযানের পর আজিজুল হককে রাউজান থানায় হস্তান্তর করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর জানান, তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো....

আরও পড়ুন

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং...