সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পটিয়ায় শারীরিক প্রতিবন্ধীর সিএনজি চুরি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে প্রতিবন্ধীর বাড়ি থেকে তাঁর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। চুরি হওয়া ওই গাড়িটির নাম্বার চট্টগ্রাম-থ-১৪-৭৩১৯, ইঞ্জিন নং: AZZWKG04938, চ্যাসিস নং: MD2A27AY6KWG17427।

প্রতিবন্ধী হওয়ার পরেও ভিক্ষাবৃত্তি না করে অটোরিকশা চালিয়ে শারিরীক প্রতিবন্ধী জাহেদ উদ্দিন রানা তার পরিবারের পাঁচ সদস্যের ভরণপোষণ করতেন। অটোরিকশা হারিয়ে প্রতিবন্ধী এবং তাঁর পরিবার নির্বাক হয়েছেন। ভবিষ্যতের চিন্তায় তাঁরা ভেঙ্গে পড়েছেন।

গত ১৬ নভেম্বর রাতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামের শারিরীক প্রতিবন্ধী রানার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

জানা যায়, তিনি শারীরিক প্রতিবন্ধী। তার দুটো পা অচল। প্রতিবন্ধী হওয়ায় তিনি কোনো কাজ করতে পারেননা। অতিকষ্টে ও বিভিন্ন ব্যক্তির সহায়তায় তাঁর পিতা কামাল উদ্দিন ও বিত্তশালীদের সহযোগিতায় তাঁকে একটি সিএনজি কিনে দেন। সিএনজি রানা ও পাশাপাশি তাঁর বাবা কামাল উদ্দিন চালিয়ে কোনো রকম তাঁদের সংসার চালায়। কিন্তু এখন কি করবেন,তা নিয়ে তিনি কান্নাকাটি করছেন।

স্থানীয়রা জানান একে তো প্রতিবন্ধী তাঁর উপর গরীব মানুষ। তাঁর সিএনজিটি চুরির খবর শুনে খুব খারাপ লাগছে। যাঁরা এমন নির্দয় কাজটি করেছেন, তাঁরা মোটেও কাজটি ঠিক করেনি। সিএনজি হারিয়ে প্রতিবন্ধী এবং তার পরিবার নির্বাক হয়েছেন। ভবিষ্যতের চিন্তায় তারা ভেঙ্গে পড়েছেন বলেও জানান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রতিবন্ধীর সিএনজিটি উদ্ধারে চেষ্টা করতেছি এবং তাঁর পরিবারের প্রতি মানবিকতায় বিত্তবানদের সহযোগিতা করার অনুরোধ করছি।’

পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে...

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে...

সাতকানিয়ায় ‘মুখোশধারীদের’ হামলায় চা দোকানির মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে টং (চা-পান) দোকানিকে...

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মনা বিদেশি পিস্তল-শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড়...

আরও পড়ুন

চট্টগ্রামে ১৮ মামলার আসামি মনা বিদেশি পিস্তল-শর্টগান ও গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।আজ রবিবার...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...