মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

তিন একর জমি চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন

কাজীর দেউড়িতে থিম পার্ক নির্মাণে চসিকের উদ্যোগ

গাজী গোফরান

চট্টগ্রাম নগরবাসীর বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি করতে কাজীর দেউড়ি এলাকায় একটি থিম পার্ক নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিত্যক্ত সম্পত্তি থেকে তিন একর জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করেছে সংস্থাটি।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন গত বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর জমি বরাদ্দের জন্য একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম শহরে ৭০ লক্ষাধিক মানুষের বসবাস হলেও পর্যাপ্ত উন্মুক্ত পার্ক নেই। সবুজায়ন ও নাগরিকদের সুস্থ বিনোদনের জন্য জিয়া জাদুঘরের সামনের পরিত্যক্ত জমিতে একটি থিম পার্ক নির্মাণের পরিকল্পনা করেছে চসিক।

মেয়রের চিঠিতে আরও বলা হয়, পাহাড়, নদী ও সমুদ্রবেষ্টিত চট্টগ্রাম শহর একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। থিম পার্কটি নির্মাণ হলে এটি শুধুমাত্র নগরবাসীর বিনোদনের জায়গা হবে না; বরং পর্যটকদেরও আকর্ষণ করবে।

প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই জমিতে শিশুপার্ক স্থাপনের জন্য চসিককে অনাপত্তি দেওয়া হয়েছিল। পরে এটি বেসরকারি প্রতিষ্ঠান ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস লিমিটেডকে ইজারা দেওয়া হয়। ২০২৩ সালে জমির ইজারা বাতিল করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জমির নিয়ন্ত্রণ নেয়।

চসিকের পক্ষ থেকে জমি বরাদ্দ চেয়ে বলা হয়েছে, এটি সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে একটি আধুনিক থিম পার্কে পরিণত করা হবে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা চেয়েছে সিটি কর্পোরেশন।

নগরবাসী এবং পর্যটকদের জন্য আধুনিক থিম পার্ক তৈরির উদ্যোগ বাস্তবায়িত হলে এটি চট্টগ্রামের সৌন্দর্য ও পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...