মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পেকুয়ার দুর্ধর্ষ চোর ‘বাত্তি আলমগীর’ গ্রেফতার

চট্টগ্রাম নিউজ ডেস্ক

কক্সবাজারের পেকুয়ার কুখ্যাত চোর আলমগীর হোসেন (৪৫), যিনি বাত্তি আলমগীর নামে পরিচিত, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পেকুয়া থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিনের নেতৃত্বে মাতবর পাড়া এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আলমগীর উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আন্নর আলী মাতব্বর পাড়ার বাসিন্দা সাচু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুরি, হত্যাচেষ্টা, এবং অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

বাত্তি আলমগীরের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি সরকারি আবাসিক ভবন ও পেকুয়া হাসপাতালের বিভিন্ন কোয়ার্টারে চুরি করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিলেন। তার চুরি ও অপরাধমূলক কার্যক্রম স্থানীয় প্রশাসন ও জনগণের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

একজন স্থানীয় বাসিন্দা জানান, “বাত্তি আলমগীর এলাকার নিরাপত্তার জন্য বড় হুমকি ছিল। তার গ্রেফতারের মাধ্যমে আমরা কিছুটা হলেও স্বস্তি পেলাম।”

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “বাত্তি আলমগীরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তার ওপর নজর রাখছিলাম। বৃহস্পতিবার সফল অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...