সোমবার, ২৯ জুন ২০২৬

শেখ হাসিনার পক্ষে লড়াইয়ে প্রস্তুত জেড আই খান পান্না

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিতে প্রস্তুতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পান্না বলেন, “আমি সবসময় নিপীড়িতের পক্ষে। সে যেই হোক না কেন। যদি সুযোগ পাই, শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে কিংবা যেকোনো জায়গায় লড়াই করব।”

গণমামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে জেড আই খান পান্না বলেন, “আগে ছিল গণ-গ্রেপ্তার, এখন চলছে গণ-মামলা। একই ধরনের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি।” তিনি উল্লেখ করেন, “গণ-মামলার ভিক্টিম আমিও ছিলাম। তবে এখন যা হচ্ছে, তা অকল্পনীয়।”

আসন্ন নির্বাচন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন জেড আই খান পান্না। তিনি বলেন, “ড. ইউনুস হয়তো বুঝতে পারছেন যে সংশোধনের সময় তার জন্য নেই। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।”

পান্নার মতে, “সংস্কারের দায়িত্ব সরকারের নয়। তবে সুষ্ঠু নির্বাচনের দায় এড়ানোও যাবে না।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...