মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে নারী শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলা

অনলাইন ডেস্ক

নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ প্রকল্প চট্টগ্রামের মোটেল সৈকতে এক দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে। মেলায় গার্মেন্টস সেক্টরে চাকরি প্রত্যাশী প্রায় এক হাজার নারীকর্মী নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার, কাউন্সেলিং এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।

জেলা প্রশাসক ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ–মহাপরিদর্শক শিপন চৌধুরী, পিভিএইচ কর্পোরেশনের সিনিয়র অ্যাডভাইজার জিয়া হায়দার খান এবং প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক লুৎমেলা ফরিদ।

অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশের ইন্টেরিম ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মেহরুল ইসলাম, পিপল অ্যান্ড কালচার বিভাগের পরিচালক জেহরা সিমিন ইসলাম রহিম এবং থ্রাইভ প্রকল্পের চিফ অফ পার্টি আমানুর রহমানও বক্তব্য দেন।

মেলায় ফোর এইচ ফ্যাশনস, ক্লিফটন টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, প্যাসিফিক জিন্স, দেশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং বিডিজবসসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং পেশাগত পরামর্শ প্রদানকারী এনজিওগুলোও উপস্থিত ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...