মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নয়া নেতৃত্ব: ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের শাহী কলোনি মসজিদের বিপরীতে শহীদ জোবায়ের মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কমিটি প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম। নতুন কমিটির সদস্যদের নামের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরা হয়।

কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক: মুহাম্মাদ ইব্রাহীম, বাইতুল মাল ও সংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ আলী, অফিস সম্পাদক: মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক: হাফেজ মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: হাবিবুল্লাহ খালেদ, সহকারী মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: মো. আব্দুল্লাহ , সাহিত্য সম্পাদক: রবিউল ইসলাম, প্রচার সম্পাদক:* সাঈদ বিন হাবিব, আইটি সম্পাদক: এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক: শরীফুল ইসলাম, এইচআরএম সম্পাদক: আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক): ইয়াসিন মুহা. মুজতাহিদ, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক:* ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক: দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক: আমির হোসাইন সহকারী স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক): মোশারফ হোসেন সোহাদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই কমিটির চারজন সমন্বয়ক ও একজন সহ–সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ, ইসহাক ভূঁইয়া, মুজাহিদুল ইসলাম, মোনায়েম শরীফ ও হাবিবুল্লাহ খালেদ।

সভাপতি নাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করুক এবং নিজের আদর্শের ভিত্তিতে রাজনৈতিক সংগঠন বেছে নিক। আমাদের আদর্শ যদি কারো কাছে গ্রহণযোগ্য মনে হয়, তবে তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারে। ছাত্রশিবির কখনো জবরদস্তিমূলক রাজনীতি করেনি, করবেও না।”

এই নতুন কমিটির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন সভাপতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...