মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগর, উপজেলা এবং ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের জন্য ২০২৫ সালের নবায়ন কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সধারীদের অস্ত্রসহ সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের আগ্নেয়াস্ত্র শাখা বা ক্যান্টনমেন্ট বোর্ডে উপস্থিত হয়ে নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমে (ডিএএমএস) আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের সব তথ্য আপডেট করতে হবে। তথ্য আপলোডের জন্য প্রয়োজন হবে: লাইসেন্সধারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও লাইসেন্সের ফটোকপি, টিন সার্টিফিকেট , পাসপোর্ট সাইজের একটি ছবি, মোবাইল নম্বর এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স নম্বর।

প্রত্যাশিত সকল তথ্য সঠিকভাবে দাখিল না করলে ডিএএমএস সিস্টেমে তথ্য আপডেট করা যাবে না, ফলে ভবিষ্যতে নবায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

আগ্নেয়াস্ত্রের ধরন অনুযায়ী নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে: বন্দুক, শর্টগান এবং রাইফেলের জন্য: ৫ হাজার টাকা, পিস্তল ও রিভলবারের জন্য: ১০ হাজার টাকা ।

ফি জমার নির্ধারিত কোড:
– নবায়ন ফি: ১–২২১১–০০০০–১৮৫৯
– ভ্যাট (১৫%): ১–১১৩৩–০০২৫–০৩১১
– উৎস কর বা আয়কর (১০%): ১–১১৪১–০০৪৫–০১১১

এই অর্থ সোনালী ব্যাংক লিমিটেডের কোর্টহিল শাখায় জমা দিতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৫ আগস্টের নির্দেশনা অনুযায়ী, যেসব আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল বা স্থগিত রয়েছে, সেগুলোর নবায়ন কার্যক্রম স্থগিত থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন প্রক্রিয়া সম্পন্ন না করলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি বাতিল হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্সধারীদের যথাসময়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...