শনিবার, ২৭ জুন ২০২৬

রাঙ্গামাটিতে নৌ পুলিশের অভিযান: কারেন্ট জালসহ আটক ১

নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহারে কাপ্তাই হ্রদে বিভিন্ন প্রজাতির মাছ দিনেদিনে কমে আসছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ির মাধ্যমে এসব বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল সংগ্রহ করছে স্থানীয় জেলেরা। মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জাল দিয়ে ইতিমধ্যেই বন্ধকালীন সময়ে ব্যাপকহারে মাছ ধরছে একটি চক্র। কাপ্তাই হ্রদের জেলেদের সাথে মিশে বিষয়টি নিশ্চিত হয় নৌ-পুলিশ কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায়

আজ বৃহস্পতিবার (১০জুন) নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে রাঙ্গামাটি শহরে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের রিজার্ভ বাজারের একটি ভবন থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় গোডাউনের দায়িত্বে থাকা এক কর্মচারিকে আটক করার কথা নিশ্চিত করেছেন নৌ-পুলিশ রাঙ্গামাটি অঞ্চলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারি পুলিশ সুপার ইউছুপ সিদ্দিকী-পিপিএম।

খবর পেয়ে স্থানীয় একাধিক জালের দোকান তাৎক্ষনিকভাবে বন্ধ করে দোকানীরা সটকে পড়লেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে কয়েকপি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এসময় নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এডিশনাল এসপি কীর্তিমান চাকমা, রাঙ্গামাটি অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইউছুপ সিদ্দিকী পিপিএম, ইন্সপেক্টর রাসেল চৌধুরীসহ একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন।

নৌ-পুলিশের পক্ষ থেকে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় চলমান অভিযান আরো জোরদার করা হবে এমন মন্তব্য করে পুলিশ সুপার জানান, এই ধরনের নিষিদ্ধ জাল বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...