সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নোয়াপাড়ায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিলে মুসল্লির ঢল

আদনান আবির । নিজস্ব প্রতিবেদক

যে যুগের ভয়াবহতা যত বেশি সে যুগে তত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন হাদী বা পথ প্রদর্শক মহান আল্লাহপাক অনুগ্রহ করে প্রেরণ করেন। আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার যুগ প্রিয় রাসূল (দ.) এর আগমনে ইতিহাসের সর্বোচ্চ আলোকোজ্জ্বল সময়ে পরিণত হয়েছে। নবীজির পথে মতে ও মুহাব্বতে চলে যে সকল মহামনীষীগণ ইতিহাসের পাতায় চির অম্লান রয়েছেন তাদের মধ্যে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) অনন্য ও অপরিসীম মর্যাদায় সমাসীন। যিনি নব্য জাহেলিয়ত যুগে এসে মানুষকে এমনভাবে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এনেছেন যা স্মরণকালের মধ্যে অনবদ্য ও অনন্য। যুব সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটিয়েছেন বিস্ময়করভাবে। আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে যুব সম্প্রদায় যখন চরম অবক্ষয়ের অন্ধকারে তলিয়ে যাচ্ছিলো ঠিক তখনই হযরত গাউছুল আজম (রা.) গাউছিয়তের কন্ঠে ঘোষণা দিলেন- “হে যুুবক! নামাজ পড়ো, রোজা রাখো, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়ো, মাতৃভূমি শান্ত করো”। এ আহ্বানে সাড়া দিয়ে যুবকেরা নফসানিয়ত অবদমিত করার তালিম পেয়ে ইনসানিয়ত অর্জনের জন্য এবাদত সাধনায় মগ্ন হয়েছে। তাদের রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ আদায়, মোরাকাবা, জিকিরে জলি, দৈনিক এগারোশত এগারোবার দরূদ শরীফ আদায়সহ ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের অনুশীলনে জীবন গঠিত হচ্ছে নিখুঁত নবীপ্রেম ও গভীর তাকওয়ায়। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে শরীয়তকে এমনভাবে প্রাধান্য দেওয়া হয় যেখানে কুরআন ও সুন্নাহ বিরোধী কোন কার্যক্রম করার বিন্দু পরিমাণ সুযোগ নেই। এই দরবারের মহিলা অনুসারীরা আপন ঘরে বসে পর্দার বিঘ্ন না ঘটিয়ে তাওয়াজ্জুহ বিল গায়েব গ্রহণের মাধ্যমে তরিক্বতের কাজ করতে পারেন। যার জন্য পীর ছাহেবকে মহিলার সামনে যেতে হয় না বা কোন মহিলাকে পীর ছাহেবের সামনে আসতে হয় না। শুধু বাংলাদেশ নয় তাওয়াজ্জুহ বিল গায়েব এর অমূল্য নিয়ামত পুরো পৃথিবীতেই বর্তমানে বিরল। মহান আল্লাাহর দয়ায় ও নবীজির মেহেরবানিতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে এই অমূল্য নিয়ামত আজও বিরাজমান, আলহামদুলিল্লাহ।

শুক্রবার (১৮ অক্টোবর) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান নোয়াপাড়া পথেরহাট চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...