শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে ১২ যানবাহনে সোয়া লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র বিহীন গাড়ি চালানোর দায়ে এভারেস্ট এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানের ১২ যানবাহনকে প্রায় সোয়া ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআরটিএ যৌথভাবে বন্দর অভ্যন্তরে অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান আছে।

এরই ধারাবাহিকতায় বুধবার পরিচালিত বিশেষ অভিযানে এভারেস্ট এন্টারপ্রাইজ-এর ১২টি বিভিন্ন ধরনের মোটরযানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ফিটনেস সার্টিফিকেট না থাকায় ৬০ হাজার টাকা, ট্যাক্স টোকেন না থাকায় ২৪ হাজার টাকা এবং রুট পারমিট না থাকায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে বিআরটিএ, চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা।

সড়ক নিরাপত্তা সংক্রান্ত এ বিশেষ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।শুক্রবার (৮ মে) জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত শাপলা চত্বর...