বুধবার, ১০ জুন ২০২৬

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অধ্যাপক

অনলাইন ডেস্ক

২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পেলেন তিন অধ্যাপক। রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৩টার পর তাদের নাম ঘোষণা করে। পুরস্কার বিজয়ী তিনজন হলেন তুর্কি-আমেরিকান ড্যারন আসেমোগ্লু, ব্রিটিশ-আমেরিকান সাইমন জনসন ও জেমস এ. রবিনসন।

বিচারকমণ্ডলী জানিয়েছেন, ইউরোপীয় উপনিবেশকারীদের গঠিত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো বিশ্লেষণ করে এই তিনজন গবেষক প্রতিষ্ঠান ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক প্রমাণ করতে পেরেছেন।

তাই তাদের হাতে যাচ্ছে এবারের অর্থনীতির নোবেল।

অর্থনীতিতে নোবেল পুরস্কার কমিটির চেয়ারম্যান জ্যাকব সুইনসন বলেন, ‘দেশগুলোর আয়ের বিশাল ব্যবধান কমানো আমাদের সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। নোবেলজয়ীরা দেখিয়েছেন, এই লক্ষ্যে পৌঁছতে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।’

৫৭ বছর বয়সী আসেমোগ্লু ও ৬১ বছর বয়সী জনসন দুজনই—ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অধ্যাপক হিসেবে কর্মরত।

অন্যদিকে ৬৪ বছর বয়সী রবিনসন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বিচারকমণ্ডলী নোবেলজয়ীদের গবেষণার উল্লেখ করে জানান, কেন কিছু দেশ সমৃদ্ধ হয়, আর কিছু দেশ পিছিয়ে থাকে, এর পেছনে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা কতটা গভীর তা এই অধ্যাপরের কাজে উঠে এসেছে।

পুরস্কার ঘোষণার সময় ফোনে এক সাংবাদিককে আসেমোগ্লু বলেন, ‘আমি খুবই আনন্দিত। এটা একেবারে অপ্রত্যাশিত ও দারুণ খবর।

অর্থনীতির নোবেল মূল পাঁচটি নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়, যা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৬ সালে মৃত্যুর পর তার উইলের ভিত্তিতে প্রবর্তিত হয়েছিল। এটি ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অনুদানে চালু হয়, যার কারণে সমালোচকরা একে ‘মিথ্যা নোবেল’ বলে অভিহিত করেন। তবে অন্যান্য নোবেল বিজ্ঞান পুরস্কারের মতোই রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ী নির্ধারণ করে এবং একই নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করে থাকে।

এদিকে এই অর্থনীতির পুরস্কার দিয়ে এ বছরের নোবেল মৌসুম শেষ হলো। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অর্জনের জন্য পদার্থবিদ্যা ও রসায়নে পুরস্কার প্রদান করা হয়েছিল এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানি সংগঠন নিহোন হিদানক্যো, যারা পারমাণবিক অস্ত্রবিরোধী আন্দোলনে নিবেদিত।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং সাহিত্যে নোবেল পেয়েছেন। এ বছর এখন পর্যন্ত হানই একমাত্র নারী বিজয়ী। একই সঙ্গে চিকিৎসা ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়েছে জিন নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য।

নোবেল পুরস্কার বিজয়ীরা একটি ডিপ্লোমা, স্বর্ণপদক ও এক মিলিয়ন ডলারের অর্থমূল্য পাবেন। পুরস্কারগুলো ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

সূত্র : এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ক্রু উদ্ধার

ইরানের হরমুজ প্রণালির কাছাকাছি সোমবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর হেলিকপ্টারটির দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে হেলিকপ্টারটি...

স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল...

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনায় স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার জেরে প্রধান আসামি নাঈমের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক...