শুক্রবার, ৮ মে ২০২৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা কর্তৃক আয়োজিত শুভ বিজয়া দশমী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ শান্তিময় সম্প্রীতির জনপদ। এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের ধর্মাচরণ পালনের অধিকার আছে। এদেশে ধর্মীয় ভেদাভেদ নেই। সকল সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। 

তিনি আজ ১৩ অক্টোবর রবিবার শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চান্দগাঁও থানা কর্তৃক আয়োজিত শুভ বিজয়া দশমী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই দেশে সকল সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাস করে। এবার সারাদেশে বিএনপির নেতাকর্মীরা শারদীয় দুর্গোৎসবে সনাতনী হিন্দু ভাইদের সাথে ছিলেন। আগামীতেও সনাতনী হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে কাধে কাধ মিলিয়ে বিএনপি পাশে থাকবে।

আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃত মানবিক শান্তির বাংলাদেশ গড়তে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সন্জীব নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কাজী বেলাল, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা, ৫ নং ওয়ার্ডের সভাপতি জানে আলম জিকু, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুব আলম ও বিএনপি নেতা মো. জাফর।

এছাড়া চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সন্জিদ দেব নাথ, চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপংকর ভট্টাচার্য্য ও চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিরণ দাশ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্টান শেষে দুপুর থেকে নগরের কালুরঘাটে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা। ঢাকের তালে নেচে-গেয়ে প্রতিমা বিসর্জনে কালুরঘাটে কর্ণফুলী নদীতে বিসর্জন দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...