বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন 

নিজস্ব প্রতিবেদক

 সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।

কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দরা গত ১ অক্টোবর মঙ্গলবার থেকে আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন।

ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর রোববার থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে নেতৃবৃন্দরা হুশিঁয়ারি উচ্চারণ করেন।

নেতৃবৃন্দরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোমাাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট,নদী/খাল খনন, বাধঁ, ইমারত নির্মাণসহ টপোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরীপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৯৮৯ সালের ২৩ ফেব্রæয়ারি তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের নাঃশাঃ ৫/১০এম-৬/৮৯/১৭৮/১(১৭) নং স্মারকের প্রজ্ঞাপনমূলে সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁদের অধীনন্থ অফিসসমূহে অন্যান্য সকল ডিপ্লোমার ন্যায় ৩ বছর (বর্তমান ৪ বছর) মেয়াদি ডিপ্লোমা-ইন-সার্ভেয়িং টেকনোলজিকে সমবেতন স্কেল ও পদ-মর্যাদা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের এবং ১৯৯৪ সালের ১ ডিসেম্বর তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেিিণর পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার/সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েক ধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। বিগত ২০০৬ সালের ১৬ মার্চ তারিখের স্মারক নং কাশিঅ/বিবিধ/পার্ট-২/১৫২০/২০০২/৭১ মূলে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি পাশকৃতদের পদমর্যাদা ও বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির সুপারিশ প্রদান করলেও আজও তা বাস্তবায়ন হয়নি।

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, বিগত ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) এ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়)১৯৯৪ সালের ১৯ অক্টোবর তারিখের সম (বিধি-২) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি।

তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণি করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সমতূল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচারণ। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার রুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।

বৈষম্য নিরসনে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ১৯৯৪ সালের ১ ডিসেম্বর তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশের সকল জেলার জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং বিভিন্ন সংস্থা/দপ্তর প্রধানগণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি আমরা সফল ভাবে সম্পন্ন করেছি এবং ১৬ সেপ্টেম্বর তারিখে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলদের বৈষম্যে ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের অধিকার ১০ম গ্রেড বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় “বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ” গত ১ অক্টোবর থেকে লাগাতার কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেন। ইতোমধ্যে গত ১ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচিতে যাওয়ার বিষয়টি আমরা আমাদের দপ্তর প্রধানকে অবহিত করেছি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরবার আবেদন ও তাগিদ প্রদান করা স্বত্তে¡ও অজানা কারণে আমাদের ন্যায়সঙ্গত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় অর্থ্যাৎ বৈষম্য দুরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদেও সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে/দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালেে ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন ও একই সালের ১ ডিসেম্বর তারিখে প্রকাশিত গেজেপ বাস্তবায়নের তথা পুনঃরায়জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারী ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন-বৈষম্য দূরীকরণের দাবী জানান সংগঠনের সকল নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই)...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

আরও পড়ুন

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের বিক্তিতে ইউনুস এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের বোতলের গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...