রবিবার, ২৬ জুলাই ২০২৬

সেনা কর্মকর্তা হত্যা মামলা: আসামি সাদেক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মো. সাদেককে (৪১) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ঘটনাটি দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব এ হত্যাকাণ্ডের পরবর্তী ছায়াতদন্তসহ ঘাতকদের গ্রেফতারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দলের নেতৃত্বে যৌথবাহিনী চকরিয়া থানার ফাঁসিয়াখালিতে অভিযান চালিয়ে মো. সাদেককে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদেক হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর কক্সবাজারে চিরুনি অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী। তারা হলেন বাবুল প্রকাশ (৪৪), হেলাল উদ্দিন (৩৪), আনোয়ার হাকিম (২৮), আরিফ উল্লাহ (২৫), জিয়াবুল করিম (৪৫) ও হোসেন (৩৯)।

তাদের মধ্যে ডাকাতদলের সেকেন্ড ইন কমান্ড হেলাল উদ্দিন, গাড়িচালক আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য আরিফ উল্লাহ এবং তথ্যদাতা জিয়াবুল করিম ও হোসেন ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন শহীদ হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...