বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত; দেড়লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার অভিযোগ একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং পণ্যে মেয়াদ না লিখায় আরেকটি বেকারি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাধিকার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নগরীর চাক্তাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। সাথে ছিলেন সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান ও রানা দেব নাথ। ব্যবসায়ীদের জরিমানা পাশাপাশি সতর্ক করেন তারা।

অভিযানে চাক্তাই বাজারের অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার প্রমাণ মেলে।

এ কারণে মেসার্স সালাম স্টোর নামক পাইকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে মিস্টিফুল নামক একটি বেকারির দোকানকে ৫ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামে সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, চাক্তাই বাজারে তদারকিকালে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করার কারণে একটি সুপারি বিক্রি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করার তাদের সতর্কও করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

আরও পড়ুন

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...