মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রোহিঙ্গা সংকট

আসিয়ানের সঙ্গে কাজ করতে বাংলাদেশকে তাগিদ যুক্তরাষ্ট্রের

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

রোহিঙ্গা সংকট মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে কাজ চালিয়ে যেতে বাংলাদেশকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের সদরদফতরে রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠকে এই কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে একা এই বিশাল দায়িত্ব কাঁধে চাপিয়ে দিতে পারে না।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, আইসিসির প্রসিকিউটর করিম এ. এ. খান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর মহাপরিচালক এমি পোপ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সেখানে বক্তব্য রাখেন।

উজরা জেয়া বলেন, একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছায় ও. টেকসই প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার প্রতিশ্রুতির জন্য আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি বাংলাদেশকে মানবিকভাবে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।

রোহিঙ্গা এবং যেসব এলাকায় তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সেই এলাকার মানুষের জন্য অতিরিক্ত ১৯৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তার ঘোষণাও দেন উজরা জেয়া।

উজরা জেয়া বলেন, আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গা এবং শরণার্থী ক্যাম্প এলাকার স্থানীয় জনগণের উন্নতির লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

তিনি বলেন, অর্থায়নের অনিশ্চয়তা এবং রোহিঙ্গাদের কাজের ওপর বিধিনিষেধ একটি চ্যালেঞ্জিং বাস্তবতা তৈরি করেছে। যেখানে শরণার্থীরা শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। তাদেরকে মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল রাখা শুধুমাত্র তাদের সম্ভাবনাকে দমিয়ে রাখে না বরং এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে নির্মম সশস্ত্র গ্যাংরা সবচেয়ে অরক্ষিতদের শিকার করে। রোহিঙ্গাদের নিরাপদ, স্কুলে যাওয়ার অধিকার এবং চাকরি নিশ্চিত করা টেকসই সমাধানের বিকাশের চাবিকাঠি।

তিনি মিয়ানমারে শান্তি ফিরিয়ে এনে রোহিঙ্গাদের সেখানে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করার জন্য এবং রোহিঙ্গাদেরকে তার নিজ দেশে স্বাগত জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...