সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পুলিশের সার্ভিস আরও দ্রুত করতে সহযোগিতা চাই: চট্টগ্রামে নবাগত এসপি

নিজস্ব প্রতিবেদক

নবাগত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান বলেছেন, গত জুলাই ও আগস্ট মাসে স্বাভাবিক পুলিশিং কার্যক্রম একেবারে ভেঙ্গে পড়েছিল। আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চেষ্টা করছি। থানায় সেবার মান বৃদ্ধিসহ পুলিশের সার্ভিস আরও দ্রুত করতে সহযোগিতা চাই। মামলার তদন্ত কোয়ালিটি নিশ্চিত করতে চাই যাতে বিচারের ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায়। মাঠ পর্যায়ে পুলিশের সার্ভিসের পরিবর্তন করতে কাজ করবো যাতে জেলার মানুষ সহজে দ্রæত পুলিশের সেবা নিশ্চিত করতে পারি। এর মধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিক করতে আমরা জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা চাই। যেকোনো তথ্য ও পরামর্শ দিতে যে কেউ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।   

আজ (৫ সেপ্টেম্বর )বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর ষোলশহরের ২নং গেটস্থ জেলা পুলিশের কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অস্ত্র জমা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম জেলায় ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩৮৮টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। তন্মধ্যে চট্টগ্রাম জেলায় ৩৩৩টি অস্ত্র জমা দিয়েছেন। বাকি অস্ত্রগুলো দেশের বিভিন্ন থানায় জমা দিয়েছেন কি-না সেটার তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে অস্ত্র কয়েকটি জমা হয়েছে, সেটা জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুদীপ্ত সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অসুস্থ স্বামীকে নিয়ে সোনালী দাসের মানবেতর জীবনযাপন 

অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রামের বোয়ালখালীর সোনালী...

আনোয়ারায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় আনোয়ারা উপজেলায় আগামী...

রাউজানে সৌদিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া বাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি...

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ...

হাইওয়ে সুইটসকে ৮ লাখ, ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে...

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়;...

আরও পড়ুন

রাউজানে সৌদিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সৌদিয়া বাস ও সিএনজি অটোট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে...

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ফোর বিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানাচট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ফোর বিএম নামক ইটভাটাকে দু’লাখ টাকা জরিমানা করেছে...

হাইওয়ে সুইটসকে ৮ লাখ, ওয়েল ফুডসকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়, দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি...

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন- ২০২৬ গতকাল ১২ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত...