বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

৬ বছর পর খোলা হলো চট্টগ্রাম ছাত্রশিবিরের নগর কার্যালয়

অনলাইন ডেস্ক

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর (উত্তর) কার্যালয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পুনঃ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে নগরীর ডিসি রোডের আরইসরায় প্রবেশ করেন মহানগর শিবিরের নেতাকর্মীরা।

ফিতা কেটে উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

এসময় ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, স্বৈরাচারী সরকার অন্যায়ভাবে এই কার্যালয় তালবন্ধ করে রেখেছিল। তাওহীদি জনতার নেতৃত্বে আজ আবার নতুন করে এই কার্যালয়ের আনুষ্ঠানিক বাধার অবসান হতে যাচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন। আপনারা জাতির বিবেক, জাতিকে সত্যটা পৌঁছে দিবেন। জাতি উপকৃত হবে, স্বাধীনতার সুখ উপভোগ করবে। ইসলামী ছাত্রশিবির একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক সংগঠন। যার মাধ্যমে মানবতার কল্যাণ হয়, এটিই রাষ্ট্রের প্রত্যাশা।

জামায়াতের মহানগরীর আমির শাহজাহান চৌধুরী বলেন, এটা শুধু ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় না, তরুণ, যুবক ও ছাত্রদের মাঝে দাওয়াত পৌছে দেওয়ার জন্য ছাত্ররা নিজেরা এক টাকা, দুই টাকা, একশ টাকা দিয়ে আরইসারা প্রতিষ্ঠা করেছে। কিন্তু দুর্ভগ্য বিগত সরকারের পেটুয়া বাহিনী এই কার্যালয়ে অবৈধভাবে তালা ঝুলিয়েছিল।

ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের দুস্কৃতিকারীরা আরইসরার প্রত্যেকটি জানালা, কম্পিউটার, বাতি, ফ্যান, চেয়ার, টেবিল বইসহ প্রায় চার কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চাই না। ছাত্রশিবির মাফ করতে জানে, কারণ মাফ করা রাসুলুল্লাহ (সঃ)-এর সুন্নাত। সব সময় কার্যালয়ে কার্যক্রম চালাতে স্থানীয়দের সহযোগীতা কমনা করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা: সাদেক আব্দুল্লাহ, প্লানিং এন্ড ডেভোলোপমেন্ট সম্পাদক ডা: উসামা রাইয়ান, চট্টগ্রাম মহানগর সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক, অফিস সম্পাদক খুররম মুরাদ।

উল্লেখ্য ২০১৮ সালে নভেম্বরের শুরুতে ওই কার্যালয় থেকে ৬টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এরপর ওই কার্যালয়ে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগসহ দুর্বৃত্তদের লুটপাটের অভিযোগ করে শিবির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “দীর্ঘদিনের অবহেলিত সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে।”...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...