মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ভ্যানে লাশের স্তূপ:

জার্সি দেখে নিখোঁজ স্বামী আবুল হোসেনকে শনাক্ত করলেন স্ত্রী লাকী

নিজস্ব প্রতিবেদক

একটি ভ্যানে একটির ওপর আরেকটি নিথর দেহ স্তূপ করে রাখার যে ভিডিও ফেইসবুকে ছড়িয়েছে সেটি সাভারের আশুলিয়া থানার ঠিক পাশের ঘটনা বলে স্থানীয়রা শনাক্ত করেছেন। সেই ভিডিওতে কাপড় দিয়ে ঢেকে রাখা দেহগুলোর স্তূপ থেকে ব্রাজিলের জার্সি পরিহিত একটি হাত বের হয়ে থাকতে দেখা যায়। সেই হাত দেখে ওই ব্যক্তিকে স্বামীর লাশ হিসেবে শনাক্ত করেছেন এক নারী।

লাকী আক্তার নামের ওই নারী বলছেন, রিকশা ভ্যানে থাকা ওই ব্যক্তি তার স্বামী আবুল হোসেন। এক সময় পোশাক কর্মীর কাজ করা এ নারীর প্রতিবেশীরাও ওই হাত আবুল হোসেন হওয়ার কথা বলছেন, যিনি ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর শুনে ব্রাজিলের জার্সি পরেই ঘর থেকে বেড়িয়েছিলেন।

লাকী আক্তার গত ৫ অগাস্ট থেকে তার স্বামী দিনমজুর আবুল হোসেনের নিখোঁজ থাকা নিয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন।

ঢাকা থেকে টাঙ্গাইলমুখী মহাসড়ক ধরে ঢাকার বাইপাইল মোড় থেকে সামান্য এগিয়ে হাতের বাঁয়ে চলে যাওয়া গলিপথ ধরে কয়েকটি বাড়ি পরেই আশুলিয়া থানা। এলাকাটি পশ্চিমপাড়া হিসেবে পরিচিত।

রোববার আশুলিয়া থানা এলাকায় গিয়ে কথা বললে স্থানীয়রা ভিডিওটি সেখানকার বলে নিশ্চিত করেছেন।

সেখানকার বাসিন্দারা বলছেন, ভিডিওটিতে যে ভ্যানে রক্তমাখা নিস্তেজ দেহগুলো তুলতে দেখা গেছে সেটি দাঁড়ানো ছিল থানার কোনায় জামে মসজিদের ঠিক পেছনে গলির ওপরে। সময় তখন (৫ অগাস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা। এর কিছুক্ষণ পর সড়ক থেকে দেহগুলো ওই ভ্যানে তোলা হয়।

স্থানীয়দের কয়েকজন বলেন, ওই ভ্যানে ছয়জনের নিথর দেহ তোলা হয়েছিল-যারা আগেই মারা গিয়েছিল বলে তাদের ধারণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে ৫ অগাস্টের সেই বিকেলে স্থানীয় জনতা আশুলিয়া থানায় আক্রমণ করে। তখন থানা থেকে এলোপাথারি গুলি করা হয়।

তারা বলেন, পরে পুলিশ চলে যাওয়ার পর থানার সামনে থেকে পুলিশের একটি লেগুনা জ্বলতে দেখা যায়। পরিস্থিতি শান্ত হলে জনগণ সেই আগুন নেভানোর পর সেখানে কয়েকটি পোড়া লাশ দেখতে পায়।

এলাকাবাসী বলছেন, সন্ধ্যার দিকে সেই ভ্যানে থাকা লাশগুলোকে গুম করতে পুলিশের একটি লেগুনায় তোলা হয়েছিল। পরে জনতার হামলার মুখে নিজেদের দায় এড়াতে ওই লেগুনায় আগুন দিয়ে লাশগুলো ‍পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। আগুনে লেগুনায় থাকা লাশগুলো সব পুড়ে অঙ্গার হয়ে যায়।

পরের দিন সেখানে ছয়টি পোড়া লাশ উদ্ধার উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে চারটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুইজনের লাশ বেওয়ারিশ হিসেবে নিকটবর্তী আমতলী গোরস্থানে দাফন করা হয়।

তবে আশুলিয়া থানা পুলিশের কাছে এ বিষয়ে তথ্য নেই। ভ্যানের সেই নিথর দেহ বা লাশগুলো কোথায় গেল সেটিও জানে না পুলিশ। ভ্যানের লাশগুলোই কি লেগুনায় তোলা হয়েছিল কি না সে তথ্যও নেই তাদের কাছে।

ঢাকা জেলার এসপি আহম্মদ মুইদ দায়িত্ব নিয়েছেন গত বৃহস্পতিবার।

এ বিষয়ে তিনি  বলেন, “আমরা এটা নিয়ে কাজ করছি। তবে এখনও জানি না সেখানে কতগুলো লাশ ছিল। আর লাশগুলো কোথায় গেল সে তথ্যও এখনো জানা যায়নি।”এদিকে কিছু শ্রমিক অসন্তোষ চলায় গত দুদিন সেদিকে বেশি মনোযোগ দিতে হয়েছে। তবে কাজ যেহেতু শুরু হয়েছে আশা করছি অচিরেই সব জানা যাবে।“

ব্রাজিলের জার্সি ও মোটা কনুই দেখে স্বামীকে শনাক্ত

লাকী আক্তার ও আবুল হোসেন দম্পতি থাকতেন বাইপাইল পশ্চিম পাড়ায় একটি ভাড়া বাড়ির ঘরে। তাদের দুই সন্তান-বড়টির বয়স নয় বছর, ছোটটি সবে ছয় মাস।

৩৩ বছরের আবুল হোসেন দিন মজুরির ভিত্তিতে ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করতেন। লাকী সেখানকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে ছোট বাচ্চাটির জন্মের পর শারীরিক কারণে কাজ ছাড়তে বাধ্য হন। সংসারটি চলছিল পুরোপুরি আবুল হোসেনের রোজগারে।

আবুল হোসেন নিখোঁজ হওয়ার পর বড় সন্তানটিকে স্বজনের জিম্মায় রেখে ছোটটিকে কোলে নিয়ে স্বামীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন লাকী। শনিবার তার ভাড়া বাসায় কথা হয় তার সঙ্গে। কান্নায় ভেঙে পড়ছিলেন বারবার। বলছিলেন, তার সন্তানদের এখন কী হবে?

লাকী আক্তার বলছেন, গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন আবুল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ছয় মাসের বাচ্চা কোলে লাকী এই কয়দিন ধরে হাসপাতাল, মর্গ, কারাগার, থানা থেকে শুরু করে সেনানিবাসে পর্যন্ত স্বামীর খোঁজে গিয়েছেন। পরে শুক্রবার রাতে তার একজন আত্মীয়কে কেউ একজন ভিডিওটি পাঠিয়ে দেখতে বলেন। আত্মীয়টি সেটি তাকে দেখালে তিনি স্বামীকে চিনতে পারেন। প্রতিবেশীরাও ওই ভিডিও দেখে তাকে আবুল হোসেন বলে শনাক্ত করেছেন।

১ মিনিটি ১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় একটি ব্যাটারিচালিত অটো ভ্যানের ওপর ছয়-সাতজনের নিস্তেজ দেহ স্তুপ করে চাদর দিয়ে ঢেকে রাখা। সেই স্তূপের ওপর আরেকটি দেহ চ্যাংদোলা করে তুলছিলেন দুইজন। তাদের মধ্যে ভিডিওতে পুলিশের হেলমেট ও ভেস্ট পড়া একজনকে দেখা যায়।

সেই সময়ই ভ্যানে ঢাকা চাদর কিছুটা সরে গিয়ে আরও দেহের নিচে চাপা পড়ে থাকা একজনের হাত বের হয়ে যায়। দুই-তিন সেকেন্ডের সেই হাতের ছবি দেখে তাকে আবুল হোসেন বলে শনাক্ত করছেন তার স্ত্রী, স্বজন ও প্রতিবেশীরা।

লাকী আক্তার বলছেন, সেদিন দুপুর ১২টার দিকে ব্রাজিল ফুটবল দলের একটি হলুদ রঙের জার্সি আর লুঙ্গি পড়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। ওই এলাকায় তারা এক যুগ থেকে থাকছেন।

আশপাশে অনেকেই চেনেন আবুলকে। বাইপাইল মসজিদ থেকে যখন আসরের আজান হচ্ছিল তখনও মসজিদের পাশেই তাকে দেখেছেন স্থানীয়রা। লাকীর দাবি এই হলুদ জার্সি আর লুঙ্গি তার পরিচিত। আর আবুলের হাতটা চিকন হলেও হাতের কনুইটা অস্বাভাবিক রকমের মোটা ছিল, ছবিতে যেটা স্পষ্ট দেখা যাচ্ছে।

লাকীর সঙ্গে কথা বলতে বলতে আশপাশের কিছু লোকজন সেখানে জড়ো হন। তারাও সবাই ভিডিওটি দেখে বলছেন, হলুদ জার্সি পড়া হাতটাই হচ্ছে আবুলের। তারাও বলছেন, আবুলের কনুই মোটা ছিল আর ৫ অগাস্ট তিনি হলুদ জার্সি পড়েই বের হয়েছিলেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তাকে বিজয় মিছিলে দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।

আবুল হোসেনের প্রতিবেশী একটি গ্যারেজের ম্যানেজার ইনসান আলী বলেন, ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিজয় মিছিলে আবুল হোসেনকে দেখেছিলেন তিনি। আবুলের পিছু পিছু কিছু দূর গিয়েছিলেনও। পরে তিনি ফিরে আসেন। এর কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টির মতো গুলি।

লাকী আক্তার কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, “ওতো কামলাগিরি করতো। কামলার মতো কাপড় পইড়াই বাইর হইছিল। ওতো কোনো রাজনীতি করতো না। ওরে কেন গুলি করলো। আমার ছোট বাচ্চাটা খালি বাপ আর মারে চেনে। আর কাউরো কাছেও যায় না। আমার বাচ্চাগুলানরে আমি কী দিয়া বুঝ দিমু, আমারে খালি সেইটা কইয়া যান।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...