মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ ইসলাম

চট্টগ্রাম নিউজ ডটকম:

বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন। 

নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করেছে এবং দেশপ্রেম দেখিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক জোর দিয়ে বলেছেন, আমরা যেকোনো ধরনের সামরিক সহায়তা বা সামরিক শাসন প্রত্যাখ্যান করেছি।

‘বাংলাদেশের ইতিহাসে সেনা সমর্থিত শাসন জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ ছিল না। আমরা ২০০৭ সালের ১১ জানুয়ারি সরকার গঠনকে সমর্থন দিতে চাই না। সেইসময় পর্দার পেছন থেকে সরকারকে নিয়ন্ত্রণ করেছিল সেনাবাহিনী,’ বলেন এই উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা সেনাবাহিনী দেশ ও জনগণের সেবা করবে।

নির্বাচন প্রসঙ্গে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেছেন, এই সরকারের সময়সীমা এখনো নির্ধারণ হয়নি এবং আমরা স্পষ্ট করে দিয়েছি যে সরকার পুনর্গঠনের কাজগুলোর উপর সময়সূচী নির্ভর করবে।

বিপ্লব ব্যর্থ হবে কিনা-এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, আশঙ্কা আছে কিন্তু আমরা সচেতন থাকব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...