কারো পৌষ মাস কারো বা সর্বনাশ এমন এক দৃশ্যর দেখা গেছে মুহুরী নদীর মিরসরাই অংশে মুহুরী প্রজেক্ট এলাকায়। স্বরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে এ উপজেলাটি এতে করে দেশের সর্ব বৃহত্তম মৎস্যজোন খ্যাত মুহুরি প্রজেক্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে সব গুলো মাছের ঘের । একদিকে বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছাড়া অন্যদিকে ব্যবসার ক্ষতিতে বিপর্যস্ত এখানকার মৎস্য চাষীরা। এদিকে নদীতে মাছ ধরার উৎসবে মেতেছে সহস্রাধিক মানুষ।
জানা গেছে, চট্টগ্রামে ৭০ শতাংশ মিঠা পানির মাছের জোগান দেয় এই এই মুহুরি প্রজেক্ট মাছের ঘের গুলো। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায় এখান কার উৎপাদিত মাছ।
সরেজমিনে সোমবার (২৬ আগস্ট) উপজেলায় মুহুরী প্রজেক্ট এলাকা ঘুরে দেখা যায় কয়েক ফুট উচ্চতায় প্রজেক্ট এলাকায় মাছের ঘের প্লাবিত হয়েছে । এখন পানি কমে মুহুরী নদী দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর যাওয়ার পথে উপকূলবর্তী মুহুরী প্রজেক্ট বাঁধে মাছ ধরার হিড়িক পড়েছে। রুই, কাতাল, রুই স্রোতে লাফিয়ে উঠছে নানা জাতের মাছ।
মাছ ধরতে আসা আবু সালেক বলেন, প্রবলস্রোতে মাছ গুলো সাগরে দিকে যাচ্ছে, আমরা সহস্রাধিক লোক এক সাথে মাছ ধরছি, কেউ জাল দিয়ে কেউ বা মশারী দিয়ে, কেউ বা গোল জালি দিয়ে, সবাই ভালই মাছ পাচ্ছি। জন প্রতি অন্তত ২০/৩০ কেজি মত মাছ ধরেছি । এ গুলো সব মুহুরী প্রজেক্ট এর দীঘির মাছ।
মুহুরী প্রজেক্ট এলাকায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে থাকা মৎস্য চাষী কামাল হোসেন, শেখ ফরিদ, ও কামরুল হোসেন নদীতে মাছ ধরা দেখার সময় কথা হয় তাদের সাথে তারা বলেন, বন্যার পানিতে সবগুলো মাছের ঘের পানিতে তলিয়া যাওয়ার মাছ গুলো নদীতে চলে আসছে। এতে আমাদের করে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি।
