সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আনসারের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রাম নিউজ ডটকম:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির আদেশ জারি করা হয়েছে। আনসার বাহিনীর উপ-মহাপরিচালক পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়।

রবিবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (অপারেশনস), খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আবদুল আউয়ালকে ময়মনসিংহ রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহারকে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে।

সদর দপ্তরের উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সদর দপ্তরের পরিচালক, ভিডিপি (প্রশিক্ষণ) মো. আমিন উদ্দিনকে খাগড়াছড়ি দিঘীনালা জামতলা ১৭ আনসার ব্যাটালিয়নে, সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহকে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নে, রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির পরিচালক মো. সাইফুজ্জামানকে সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ), সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলীকে রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান লামা চম্পাতলীর পরিচালক মো. নূরে আলম সিদ্দিকীকে সদর দপ্তরের পরিচালক (অপারেশনস), সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) তাসকিন আরাকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে, গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে বরিশাল রেঞ্জের পরিচালক, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক, খাগড়াছড়ি দিঘীনালা জামতলার পরিচালক ফাতেমা-তুজ-জোহরাকে সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) এবং রাঙ্গামাটি ঘাগড়ার পরিচালক মুন মুন সুলতানাকে সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

আরও পড়ুন

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...