রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

স্রোতের প্রভাবে চন্দ্রঘোনা  ফেরিঘাটে ফেরি চলাচল  বন্ধ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী  এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার  উভয়দিকে  কর্ণফুলি নদীর উপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২ টি  ফেরি নদীতে স্রোতের কারনে  রবিবার(২৫ আগস্ট)  সকাল ৮ টা হতে বন্ধ রয়েছে

ফলে রাঙামাটি টু বান্দরবান-: রাজস্থলী সড়কে  চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী।  তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়ি গুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

রবিবার (২৫ আগস্ট)  দুপুর ২ টায় এই প্রদিবেদক যান চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকায়। এসময় এই রুটে চলাচলকারী যাত্রী মো: জাহিদুল ইসলাম, মো: বেলাল উদ্দিন, মো: লিয়াকত আলী সহ অনেক চালক ও যাত্রীরা জানান, রবিবার সকাল হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আবার কেউ কেউ জানান, গতকাল শনিবার সন্ধ্যা হতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এসময় চন্দ্রঘোনো ফেরিঘাট এলাকায় কথা হয়, সড়ক ও জনপদ বিভাগ( সওজ)  এর রাঙামাটির সুপারভাইজার রবিজয় চাকমার সাথে।

তিনি  বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে রবিবার সকালে পানি  ছাড়ার ফলে পানির স্রোত বেড়ে যায়, যার ফলে  ফেরি চলাচল নিরাপদ নয়  বিধায়, কর্তৃপক্ষের নির্দেশে রবিবার  সকা়ল ৮  টা হতে   আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে পানির স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তিনি আরোও বলেন, এমনিতে কর্ণফুলী নদীতে  জোয়ার হলে পল্টনের সিঁড়িতে প্রচুর পানি উঠে ডুবে যায়। ফলে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...