রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সংকটের অজুহাতে কেউ দুধ-ডিমের দাম বাড়ালে ব্যবস্থা’: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডটকম:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দুই হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে সরবরাহে সাময়িক সংকটের কারণে কেউ দুধ ও ডিমের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময় উপদেষ্টা জানান, বন্যায় ১২ জেলায় ডিম, দুধসহ প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ ৪১১ কোটি আর মৎস্য খাতে ক্ষতি ১ হাজার ৫৯০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সরবরাহে সাময়িক সংকটের কারণে কেউ দুধ ও ডিমের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতির কথা উল্লেখ করে এই খাতে ক্ষতিগ্রস্ত খামারী ও উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে বলে জানান ফরিদা আখতার। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি আপাতত আদায় না করতেও নন গভর্নমেন্ট অরগানাইজেশনগুলোর (এনজিও) প্রতি আহ্বান জানান ফরিদা আখতার।

এ সময় কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন দুধ ও ডিমের দাম না বাড়ায় সে বিষয়ে মন্ত্রণালয় সচেতন আছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, এখন সরবরাহে সাময়িক সমস্যা হতে পারে কিন্তু কেউ সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...