রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হবো : স্থানীয় সরকার উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডটকম:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার ও জনগণ সম্মিলিতভাবে কাজ করছে।

তিনি আজ (২৪ আগস্ট ) ফেনী এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী এবং ঔষধ বিতরণকালে এসব কথা বলেন।

বন্যার্তদের আতংকিত না হতে আশ্বস্ত করে তিনি বলেন, ‘প্রাকৃতিক এই দুর্যোগে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী আছে। বন্যা পরবর্তী যে সমস্যা দেখা দিতে পারে তার জন্যও সরকার প্রস্তুত আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হবো।’

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন,সকলের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দূর্গম এলাকাগুলো হতে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে।

দূরদূরান্ত থেকে তরুণরা যেভাবে উপদ্রুত এলাকায় এসে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা জানান, ইতোমধ্যে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে৷ স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বন্যাদুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে।

এসময় তিনি ফেনী এবং চৌদ্দগ্রামের বন্যায় নিমজ্জিত বিভিন্ন স্থান পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন৷

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আমিনুর রহমান , স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁসহ আরও অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...