রবিবার, ২৬ জুলাই ২০২৬

বোয়ালখালীতে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এস এম শাহেদ হোসাইন ছোটন,বোয়ালখালী।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ (৪৫) উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত লাশটি ৩-৪ দিন আগে কোনো এক সময় ওখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে এলাকাবাসী ধান ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে বোয়ালখালী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে বোয়ালখালী থানায় নিয়ে আসে।

বোয়ালখালী থানার পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) ছোটন চন্দ্র দাশ বলেন, আমি এবং বোয়ালখালী থানার পুলিশ উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) অফিসার ফররুক আহমেদ মিনহাজ ও বোয়ালখালী থানার পুলিশ উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর ) রেযাউল জাব্বার সহ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করি। নিহত লাশটির পরনে কালো গেঞ্জির উপর মেয়েদের একটি মেক্সি পরা ছিল। মেক্সির ওড়নাটি গলায় পেঁচানো অবস্থায় ছিল। তার মুখ ভর্তি কালো দাড়ি রয়েছে।

বোয়ালখালী থানার পুলিশ উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) রেযাউল জাব্বার বলেন, গলায় উড়না পেঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ মেরে ফেলেছে। লাশের ধরণ দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।লাশের পচন ধরায় চেহারা চেনা যাচ্ছে না। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ঘটনার রহস্য জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...