রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে ৩ জনের মৃত্যু 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় কক্সবাজারে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি না হওয়ায় প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাচ্ছে। 

শুক্রবার (২৩ আগস্ট) সারাদিন কক্সবাজারে বৃষ্টি হয়নি। এছাড়া রোদের দেখা মিলেছে।

তবে অতিবৃষ্টিতে কক্সবাজারে সৃষ্ট বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, রামুর গর্জনিয়া জুমছড়ি এলাকার সৈয়দ হোসেনের পুত্র আমজাদ হোসেন (২৭), পূর্ব জুমছড়ি এলাকার সালেহ আহমেদের পুত্র রবিউল আলম (২৮) এবং রামু ঈদগড়ের হলাগ্য রাখাইনের পুত্র সচিং রাখিইন (৫৫)।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসনক (রাজস্ব) এবং জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) বিভীষণ কান্তি দাশ জানান, কক্সবাজারের রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, টেকনাফ উপজেলায় অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছিলো। আজকে বৃষ্টি না হওয়ায় কারণে পানি নেমে যাচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন জানান, বন্যাকবলিত উপজেলায় ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে টেকনাফে ২০, রামু, ১০ ঈদগাঁও ১০, চকরিয়া ১০, পেকুয়া ১০ এবং কক্সবাজার পৌরসভায় ৫ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকালও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় কক্সবাজারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।এছাড়া আগামী ৩ দিনের পূর্বাভাস অনুযায়ী কক্সবাজারে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।পাশাপাশি কিছু কিছু জায়গায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।পাহাড়ের পাদদেশে অবস্থানরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।যার গতিবেগ হতে পারে ঘন্টায় ৪০-৬০ কি.মি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...