সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলনে জেলা জামায়াত আমীর আনোয়ারুল ইসলাম

‘শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হবে’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামের আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মেহনতী শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি কোনদিন সুখ-শান্তি ও সমৃদ্ধি কল্পনা করা যায় না। সেই  কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে আল্লাহর দেওয়া বিধি বিধানের পূর্ণ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারন সেই বিধানেই আছে মানুষের মুক্তির জন্য সঠিক দিকনির্দেশনা। রাসুল (সা.) আল্লাহর দেওয়া একটি কিতাবের মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। যে সমাজে ছিল না ধনী-গরীবের বিভেদ। সমুন্নত ছিল মালিক-শ্রমিক সকলের সমান মর্যাদা। 

আজ শুক্রবার (২৩ আগষ্ট) সকালে সাতকানিয়া উপজেলা বাংলাদেশ শ্রমিক  কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

উপজেলার কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা.মুহাম্মদ ইউনুচ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক বলেন, দুই-তৃতীয়াংশ শ্রমজীবীর এ দেশে মানুষ প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে যায়। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেও তাদের অনেকের ঘরে বিভিন্ন সময় চুলায় আগুন জ্বলেনা। কারণ শ্রমিকরা ন্যায্য মজুরি পাওনা থেকে সব সময় বঞ্চিত থাকে। আবার নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে অনেককে রাজপথে জীবন দিতে হয়। এজন্য জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি সেক্টরে ট্রেড ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। যা শ্রমিকদের দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল হোছাইন, অফিস সম্পাদক মাষ্টার এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা  মাওলানা কামাল হোসাইন ও উপদেষ্টা  রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত থেকে বক্তব্য দেন,  শ্রমিক নেতা খানে আলম, সাইফুল ইসলাম, প্রফেসর জসিম উদ্দীন, মুহাম্মদ মনজুর আলম, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, রেজাউল করিম, আবদুল কাদের নওশা, মুহাম্মদ কাসেম, মোহাম্মদ মোর্শেদ, আবদুল করিম ও নুরুল আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...