শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করা হবে: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এদেশে একইসাথে রোজা ও পূজা উদযাপিত হয়ে থাকে। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনভাবেই বিনষ্ট হতে দেয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করা হবে।

আজ( ২১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, সাংবিধানিকভাবে সকলের অধিকার সমান। এদেশে সকলেরই নিজ নিজ ধর্মচর্চার স্বাধীনতা রয়েছে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান যারা এদেশে বসবাস করি আমাদের একটিই পরিচয়- আমরা বাংলাদেশি। আমরা একটি পরিবারের মতো। আমরা সবাই সবার বন্ধু, স্বজন। আমাদের এই ধর্মীয় সম্প্রীতিকে সমুন্নত রাখতে হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দুর্বৃত্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করার ঘৃণ্য পায়তারা চালাচ্ছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। আমরা তাদেরকে যেকোন মূল্যে প্রতিহত করব।

কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা চট্টগ্রাম ষোলশহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এতে তিনি মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...