বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রাইখালী ছাগলের হাট: পাহাড়ী ছাগলের কদর বেশী

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

আগামী ১৭ আগস্ট শনিবার  সনাতন সম্প্রদায়ের মনসা পুজা অনুষ্ঠিত হবে। এদিন বিশেষ করে চট্টগ্রাম এলাকার লোকজন পুজা উপলক্ষে মা মনসার উদ্দেশ্যে ছাগল বলি দিয়ে থাকেন। রাঙামাটি জেলার  কাপ্তাই উপজেলার অন্যতম ছাগলের হাট বসে রাইখালী বাজারে। এই বাজারে পাহাড়ী ছাগলের সংখ্যা বেশী থাকায় আশেপাশের দূর গ্রাম হতে ক্রেতারা আসেন এখানে। ছোট বড় দেশী পাহাড়ি পাঁঠা ছাগল, হরিয়ানা ক্রস জাতের ছাগল ছাড়াও এই বাজারে ভেড়া এবং হাঁস বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় রাইখালী বাজারে ছাগলের বাজারে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতার ভীড়।

এসময় কথা হয়  বাজারে ছাগল কিনতে আসা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার  পারুয়ার  কার্তিক শীল, উত্তর  সাবেক রাঙ্গুনিয়ার কর্মকার পাড়ার সবুজ কর্মকার ও দুর্জয় কর্মকার এর সাথে। তাঁরা  বলেন, এই বছর ছাগলের দাম একটু বেশী। তবে এই বাজারে পাহাড়ি ছাগল পাওয়া যায়।

চন্দ্রঘোনা দোভাষী বাজার হতে ছাগল কিনতে আসা জুয়েল সূত্রধর বলেন, এই বছর ছাগলের   দাম বেশী  হলেও  আমার পছন্দ পাহাড়ি ছাগল। আমি ৪০ হাজার টাকা দিয়ে একটি পাহাড়ি ছাগল কিনেছি।

তবে ছাগল কিনতে আসা রাইখালী বাজারে অজয় সেন ধনা বলেন,  এই বছর দাম মোটামুটি তবে গত বছরের তুলনায় বাজারে ছাগল কম।

বাজারে  ছাগল বিক্রে করতে আসা রাইখালী  বড়খোলা পাড়ার রফিকুল ইসলাম ও রাঙ্গুনিয়ার কোদালার শাহআলম বলেন, এই বাজারে  পাহাড়ি ছাগলের চাহিদা বেশি তবে দাম মোটামুটি।

ছাগল বিক্রেতা রাইখালীর  হাফছড়ির অংথোয়াই চিং মারমা ও  মতি পাড়া চিংচিউ মারমা  বলেন,  গত বছরের চেয়ে এই বছর দাম কম তবে পাহাড়ি  ছাগলের চাহিদা বেশি।

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার  মহাজন বটতল হতে ছাগল বিক্রি করতে আসা সাগর দে বলেন, আমরা শখ করে ২ টা হরিয়ানা ক্রস ছাগল বিক্রি করতে এনেছি, তবে এইখানে বড় ছাগলের ক্রেতা কম, লোকজন কম, দাম মোটামুটি।

রাইখালী ছাগলের হাটের ইজারাদার আব্দল জলিল  বটন বলেন,  বাজার বেশ জমজমাট। এখানে পাঁঠা  ছাগল, দেশী ও  পাহাড়ি ছাগল এবং ভেড়া ও হাস সাশ্রয়ী মূল্যে ক্রেতারা কিনতে পারছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...