বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে আমন ধান রোপনে ব্যস্ত কৃষকরা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বুধবার (১৪ আগস্ট) উপজেলার রাইখালী ইউনিয়ন এবং ওয়াগ্গা ইউনিয়ন এর বিভিন্ন কৃষি ব্লকে গিয়ে দেখা যায়, কৃষকরা তাদের জমিতে আমন ধান রোপন করছেন।

এসময় রাইখালী ইউনিয়ন এর রিফিউজি পাড়ার কৃষক মো: জাহাঙ্গীর বলেন, আমি এই মৌসুমে ১ একর কৃষি জমিতে ব্রি ধান৯৪ এবং স্থানীয় পাজাম ধানের চাষ করছি।

একই ইউনিয়ন এর জগনাছড়ি এলাকার কৃষক উবাচিং মারমা বলেন, আমার ২ একর কৃষি জমিতে এই মৌসুমে ব্রি ধান৭৫ এবং ব্রি ধান৮৭ জাতের ধানের চাষ করেছি।

ওয়াগ্গা ইউনিয়ন কৃষি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আবু সালেহ বলেন,  এই মৌসুমে ওয়াগ্গা ইউনিয়ন এর প্রায় সাড়ে ৪ শত হেক্টর কৃষি জমিতে কৃষকরা আমন ধানের চাষ করছেন।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইমরান আহমেদ বলেন, এই মৌসুমে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ১ হাজার ১ শত ৭৫ হেক্টর কৃষি জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। তৎমধ্যে ব্রি ধান৪৯,৭৫,৮৭, ৯০, ৯৪, ৯৫ এবং বিনা ধান – ১৭, ২২ জাতের ধানের চাষ করা হয়েছে।

অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যা করলে আমন ধানের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ৪নং...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...