বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির ১৮ পুলিশ পরিদর্শককে বদলি

চট্টগ্রাম নিউজ ডটকম:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (প্রশাশন) এর অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলি করা হয়।

যাকে যেখানে বদলি:

মো. আবু সাঈদ আল মামুনকে চট্টগ্রাম রেঞ্জের বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বিএম ফরমান আলীকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, আনিচুর রহমান মোল্লাকে ময়মনসিংহ রেঞ্জের শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কাজী মাইনুল ইসলামকে ময়মনসিংহ রেঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণায়, মো. মাজহারুল ইসলাম খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, শেখ শাহানুর রহমান এপিবিএন খাগড়াছড়ি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. মোস্তাজিরুর রহমান বরিশাল রেঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশালে, মো. আবুল কালাম আজাদকে বরিশাল রেঞ্জের পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মনির হোসেন মোল্লা (বর্তমানে রংপুর রেঞ্জে বদলির আদেশপ্রাপ্ত) রংপুর রেঞ্জে বদলির আদেশ বাতিল করে সিলেট রেঞ্জের সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আবু আনছারকে ময়মনসিংহ রেঞ্জের জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ রিজাউল হক সিলেট রেঞ্জের সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ জহিরুল ইসলাম, (বর্তমানে এসবি, ঢাকায় বদলির আদেশপ্রাপ্ত) এসবি, ঢাকায় বদলির আদেশ বাতিল কতরে এপিবিএন এবং খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, কাজী আবুল কালাম (বর্তমানে ঢাকা রেঞ্জে বদলীর আদেশপ্রাপ্ত) ঢাকা রেঞ্জের বদলির আদেশ বাতিল করে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে, মোহাম্মদ মুন্সী সাব্বির আহম্মদকে রংপুর রেঞ্জের লালমনিরহাট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, অপূর্ব হাসানকে একই রেঞ্জের ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. মাহাবুব রহমানকে একই রেঞ্জের গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ মহসীনকে সিলেট রেঞ্জের সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এবিএম মশিউর ররহমানকে এপিবিএন রাঙ্গামাটি পিএসটিএস বেতবুনিয়ায় বদলি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...