বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ;যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ও দেশত্যাগে বাধ্য হয়েছেন হাসিনা। তার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে কেউ কেউ। এর জবাবে সোমবার হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে হাসিনার ক্ষমতা হারানোর পেছনে কোনরকম যোগসূত্রতা নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে তারা মিথ্যা বলে অভিহিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্রকে জড়িয়ে যেকোনো খবর বা গুজব নিছক মিথ্যা। রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকার একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ভূমিকা পালন করেছে কারণ তারা (যুক্তরাষ্ট্র) বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়।

হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে এই বার্তা ইকোনমিক টাইমসে উদ্ধৃত হয়েছে। এছাড়া হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় রোববার তার এক্স একাউন্টের পোস্টে বলেছেন, তার মা ক্ষমতা ছাড়ার বিষয়ে কোনো বিবৃতি দেননি। এসব বক্তব্যেকে মিথ্যা বলে হোয়াইট হাউস জানিয়েছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ভবিষ্যৎ সরকার নির্ধারণ করেছে এবং আমরা তাদের পাশে আছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...