ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় নিউটন দাশ (২৭)নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) রাতে চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় এ ঘটসা ঘটে।
নিহত নিউটন উপজেলার নারায়ণহাট ইউনিয়নের সুন্দরপুর গ্রামের সুশীণ দাশের ছেলে।সে বেসরকারী একটি কোম্পানীতে বিক্রয় কর্মী হিসাবে কাজ করতো বলে জানাগেছে ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাণিম জানান, ডাক্তার দেখাতে মোটরসাইকেল করে নাজিরহাট যাচ্ছিল সে। পথিমধ্যে আন্ডা মার্কেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে সড়কের উপর পড়ে যায় সে। এ সময় যাত্রীবাহী একটি বাস চলে যাওয়ার সময় চাকার নিচে থেঁতলে দিয়ে পালিয়ে যায়। পথচারীরা এগিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা।দিয়ে চমেক হাসপাতালে রেফার করে দিলে পথে তার মৃত্যু ঘটে।
