বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ড প্রেস ক্লাবে বিএনপি নেতৃবৃন্দ

সংখ্যালঘু কিংবা নিরীহ মানুষ নির্যাতনকে প্রশ্রয় দেবে না বিএনপি

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড শান্তির জনপদ। এই জনপদকে অস্থিতিশীল করতে একটি মহল সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে। এখানে সংখ্যালঘুর উপর হামলার চেষ্টা চলছে। আমরা বিএনপি ও দলের কর্মী সমর্থকরা কোনভাবেই হামলা বা প্রতিশোধে বিশ্বাসী নই। এখানে দলমত নির্বিশেষে সকল মানুষের সহাবস্থান থাকবে। সবাই মিলেই আমরা সীতাকুণ্ডকে শান্ত রাখব।

শনিবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী সালাউদ্দিন।

তিনি আরো বলেন, আমরা জননেতা লায়ন মোঃ আসলাম চৌধুরীর অপেক্ষায় আছি। তিনি মুক্তি পেলেই আমরা তার নেতৃত্বে সীতাকুণ্ডকে এগিয়ে নেব। প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম বদরুল আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সেক্রেটারি ও পৌর কাউন্সিলর মোঃ শামছুল ইসলাম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সালু, পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. সরোয়ার হোসাইন লাভলু, পৌর বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আল নোমান, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা মোঃ সরোয়ার কামাল। এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম. হেদায়েত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...