অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (১২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে জড়িয়ে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে।, তারা (আওয়ামী লীগকে উদ্দেশ্য করে) ভুল কাজ করেছে, যার মাশুল দেশবাসীকে দিতে হচ্ছে।
জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, এ নিয়ে কোনো কথা হয়নি। এখানে দলীয় কোনো কথা বলতে আসিনি।
