শুক্রবার, ১ মে ২০২৬

আজ থেকে চট্টগ্রামের পাঁচ গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার থেকে চট্টগ্রাম নগরে পোশাক গায়ে দিয়েই সড়কে দায়িত্ব পালন করবেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ধীরে ধীরে নগরীর সব সড়কে কাজ শুরু করবেন তারা। আর তাদের সাথে থেকে সমন্বয় করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসের কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ কথা জানান নগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

প্রাথমিকভাবে আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, লালখানবাজার এবং আগ্রাবাদ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে

পুলিশ কমিশনার জানিয়েছেন, সোমবার থেকে নগরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি পয়েন্টে তাদের সাথে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও থাকবেন। প্রাথমিকভাবে আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা, লালখানবাজার এবং আগ্রাবাদ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে। প্রয়োজনে নিউমার্কেট এলাকায়ও সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, তিনি নিজেও দেখেছেন কিভাবে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে তাদের এই কষ্ট আর দেখতে চান না তিনি।

পুলিশ কমিশনার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের ট্রাফিক বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি সতর্ক করে দিয়েছেন যাতে কোনো কুচক্রীমহল এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে।

পুলিশের নিরাপত্তার বিষয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, আগামীকাল থেকে পুলিশ সদস্যরা পোশাক পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করবেন। তখন যদি শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে, তাহলে তারা চলে যাবেন। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি একজন পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে, তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি শিক্ষার্থীদের কাজ নয়। তিনি সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সভায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের তারুণ্য ও মেধার প্রতি সম্মান জানিয়ে বলেছেন, এখন দাবি করার সময় নয়, বরং ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে গঠন করার সময়। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন এবং বিনিময়ে পুলিশের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

আরও পড়ুন

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...