সোমবার, ২৭ জুলাই ২০২৬

চবিতে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল থেকে অস্ত্র নিয়ে বের হওয়ার সময় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিকেল ৩টায় এফ রহমান হলের সামনে থেকে একটি লোড করা পিস্তলসহ তাকে আটক করে শিক্ষার্থীরা।

গ্রেপ্তার শিক্ষার্থীর নাম দাওদ সালমান। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবি সমন্বয়ক ইবরাহীম রনি বলেন, সার্টিফিকেট ও মার্কসিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমাকে ফোন দেয়। আমি বলি যে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। আমরা আসলে আমাদের কাউকে সঙ্গে নিয়ে হলে ঢুকবেন। কিন্তু তিনি কথা না শুনে হলের গার্ডকে ধাক্কা দিয়ে জোর করে হলে প্রবেশ করে। এরপর তিনি যখন জিনিসপত্র নিয়ে হল থেকে বের হন ততোক্ষণে আমরা চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় লোড করা পিস্তলসহ কিছু গাজা পাই।

তিনি আরও বলেন, তাকে আটক করার সময় তিনি আমাদের ওপর হামলা করার চেষ্টা করেন। আমাদের সব সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি, প্রোভিসিদের ছত্রছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। আমরা অনেকদিন ধরে ভিসি ও প্রোভিসিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। তারা পদত্যাগ না করে উলটো সন্ত্রাসীদের দিয়ে এসব করাচ্ছেন। পরে ওই শিক্ষার্থীকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...