বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ক্ষতিগ্রস্ত ঈদগাঁওতে জনসেবায় কাজ করছে সেনাবাহিনী 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ক্ষতিগ্রস্ত ঈদগাঁও থানার কার্যক্রম আজ শনিবার সচল হয়েছে। গ্রহণ করা হচ্ছে সাধারণ ডায়েরি। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে থানার দাপ্তরিক কার্যক্রম আরম্ভ হয়। এদিকে থানার কার্যক্রম পরিদর্শন করেছেন

রামু সেনানিবাসের ( ১০ পদাতিক ডিভিশন কমান্ডার)- জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হাসান। ঠ।দুপুরে থানা পরিদর্শনকালে তিনি বলেন, ছাত্র প্রতিনিধিদের প্রত্যাশা মতে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় ও বাংলাদেশ আনসারের সহযোগিতায় থানার কার্যক্রম শীঘ্রই পরিপূর্ণতা পাবে।

তিনি আরো বলেন, থানার সেবা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক করতে স্থানীয় ছাত্র প্রতিনিধিদের দাবি মতে সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ প্রশাসনিক সহায়তা দেয়া হবে।

জিওসি বলেন, থানার সেবা কার্যক্রম স্বাভাবিক করতে সেনাবাহিনীর ২৪/২৫ জন সদস্য ও আনসারের ৪/৫ জন সদস্য সার্বক্ষণিক কাজ করবে।

পরে তিনি থানা ভবনের প্রথম ও দ্বিতীয় তলার ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন।

শেষে তিনি থানা ভবন সংলগ্ন তেতুলতলী কমিউনিটি সেন্টারে স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।এ সময় সড়কে ট্রাফিক কার্যক্রমে দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের উপহার প্রদান করেন জিওসি।

এ সময় উপস্থিত ছিলেন রামু সেনানিবাসের ২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন্নবী, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, ঈদগাঁও উপজেলার সিকিউরিটি কমান্ডার মেজর আরাফাত, সহযোগী মেজর মাহফুজ, কর্নেল জুনায়েদ, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমাসহ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা ও এক স্থানীয় ছাত্র নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...