বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত নৌসদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

সে ধারাবাহিকতায় আজ শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার জেলার ছোট মহেশখালী এলাকায় লেঃ কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব এর নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনা করে।

টহলকালে জানা যায় যে, আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় মো. রায়হান নামে একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

মো. রায়হান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নতুন বাজার ফকিরাঘোনা এলাকার আমির হোসেনের পুত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...