বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিলে জনতার স্রোত 

সাফায়েত মেহেদী,মিরসরাই

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায়  মিরসরাইয়ে আনন্দ গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৭ আগস্ট) মিরসরাই সদরে গণমিছিলে যোগ দেয় হাজার জনতা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ দিকের ইউটার্ন হয়ে আধা কিলোমিটার পার হয়ে উত্তর দিকের ইউটার্ন ঘুরে মিরসরাই ফুটওভার ব্রীজের নিচে অবস্থান নেয়। এসময় উপজেলার জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের দলে দলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এসময় বক্তারা শেখ হাসিনার বিচার দাবি করে বলেন, ‘যে সরকার গঠন করা হবে সে সরকার শেখ হাসিনাকে দেশে এনে সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। যে সকল দুর্বৃত্ত মানুষের সম্পদ লুটতরাজ করছে তাদের প্রতিহত করতে হবে। জামায়াত শিবিরের নেতা-কর্মীরা অতদ্র প্রহরীর মত বিভিন্ন মন্দির ও সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিচ্ছে। কোথাও কেউ চাঁদাবাজি করলে আমাদের খবর দিন, আমরা প্রতিহত করবো।’

উপজেলা জামায়াতের আমীর নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল আল মামুন, জোরারগঞ্জ থানা সেক্রেটারি মাঈন উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. নুরুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ নুরুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের এ্যাসিট্যান্ট সেক্রেটারি, মোহাম্মদ আবু তাহের, মিরসরাই পৌর জামায়াতের আমীর মোহাম্মদ শিহাব উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...