সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ষড়যন্ত্র? যা বলছে ভারত

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন সরকার। মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের ষড়যন্ত্রে কতিপয় রাজনৈতিক ক্রীড়ানক জড়িত থাকতে পারে বলে জানা গেছে।

দেশটির বিরোধীদল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী বৈঠকে জয়শঙ্করের কাছে জানতে চান, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকায় চলা নাটকীয় সব ঘটনায় বিদেশি শক্তি, বিশেষ করে পাকিস্তান জড়িত থাকতে পারে কি না।

তার এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানান জয়শঙ্কর। তিনি বলেন, ভারতের সরকার বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় ভারতের সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে দেশটির সব দলের নেতাদের অবহিত করেন জয়শঙ্কর।

তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় নাগরিক ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছে; যারা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চলেছে।

জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনাকে আপাতত কিছু সময় দিতে চায় ভারত। এই সময়ের মধ্যে তিনি তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমাদের জানাবেন।

বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশি বাংলাদেশে চলমান সহিংসতা সম্পর্কে জয়শঙ্করের সাথে কথা বলেছেন। তবে হাসিনার সঙ্গে মোদি দেখা করবেন কি না সে বিষয়ে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি।

গত ১৫ বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা সোমবার শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। পরে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ভারতে যান তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনা লন্ডনে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এমনকি তার লন্ডন যাত্রার জন্য বিমানে জ্বালানিও ভরা হয়েছে। কিন্তু মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কোনও তথ্য উল্লেখ করা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...