মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ি ঢলে চকরিয়ায় ২৫ গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে। এতে চকরিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। 

শুক্রবার সকালে রিপোর্ট লেখা পর্যন্ত মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই।

জানা যায়, চকরিয়া উপজেলায় নদী তীরবর্তী এলাকার ৫টি ইউনিয়নের ২৫-৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে।

এদিকে উপজেলার সদরের সঙ্গে কিছু কিছু এলাকার রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয় পড়েছে বলে স্থানীয় লোকজন ও চেয়ারম্যানরা জানিয়েছেন।

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী তিন দিন আরও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তিন দিন ধরে চকরিয়ায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে চকরিয়া উপজেলার কৈয়ারবিলের লিয়াকাটা, আলিপাকাটা, হাসিমারকাটা, উনাছড়ি, ভাইন্নাচরা, ময়ুরেরচক, মানিকপুর সুরাজপুর, কাকারা, বরইতলীর পঁহরচাঁদা, ডেংগাকাটাসহ বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলের পানি ঢুকেছে।

ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নতুন নতুন এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট, ফসলিজমিসহ বীজতলা পানির নিচে তলিয়ে গেছে বলে বরইতলি ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান ও মানিকপুর-সুরাজ পুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম জানিয়েছেন।

এছাড়া আরো অন্যান্য ইউপির চেয়ারম্যান ও মেম্বারা বলেন, চকরিয়ার উপজেলার সুরাজপুর-মানিকপুর, কাকারা লক্ষানচর, কৈয়ারবিল বরইতলিসহ ৫টি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বরইতলির ইউনিয়নের চেয়ারম্যান সালেকুজ্জামান জানান, গোবিন্দপুর পঁহরচাঁদা, ডেংগাকাটা এলাকার পানি ঢুকেছে। এতে চার গ্রামের ১০-১২ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।

এদিকে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কালাম ও চেয়ারম্যান মক্কী ইকবাল বলেন, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল এলাকায় ঢলে পানি ঢুকেছে। এতে অসংখ্য পরিবার পানির নিচে রয়েছে।

সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। রাস্তাঘাট ডুবে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন,আমরা বন্যার পানি দ্রুত নিষ্কাশনের জন্য সুইস গেইটের জলকপাট খুলা রাখছি ও বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার পাঠানো ব্যবস্থা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...