মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কার্গোতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই পিডিবির কর্মচারী আহত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকাধীন নতুনবাজার সংলগ্ন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে)   কার্গো মাল পারাপার প্রণালীর ট্রলিতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কপাবিকের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন উক্ত বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ফোরম্যান মোঃ ইব্রাহীম খলিল(৫৭) এবং ইলেকট্রিসিয়ান (ডি) আরমান।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তিনি আরোও জানান, এই ঘটনায় ফোরম্যান মো: ইব্রাহীম খলিল এর  মুখমণ্ডলের চামড়া সহ মাংস পুড়ে যাওয়ায় প্রথমে তাঁকে  নতুনবাজার ঔষধের দোকানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিদ্যুৎ কেন্দ্রের অ্যাম্বুলেন্স যোগে রাতে উপজেলা সদর হাসপাতালে পাঠানে হলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অপরদিকে ইলেকট্রিসিয়ান – ডি  মোঃ আরমান- এর ডান হাতের চারটি আঙ্গুল সামান্য  পুড়ে যাওয়ায় তিনি স্থানীয় নতুনবাজার ঔষধের দোকানে চিকিৎসা নেন।

কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, রাতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  তবে তাঁর আঘাত গুরুতর না, কিন্তু তাঁর হার্টের সমস্যা থাকায় আমরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...