মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টিপাতে বান্দরবানে জনজীবন বিপর্যস্ত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে টানা ৭২ ঘন্টার বৃষ্টিপাতের কারনে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বৃষ্টিপাতের কারনে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।

এদিকে বৃষ্টিপাতের কারনে জেলার নীলগিরি এলাকায় রাস্তা ভেঙে গিয়ে যাল চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে আসা বাস আটকা পড়েছে। রাস্তায় যান চলাচলের উপযোগী করার জন্য সেনাবাহিনী কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছে।

এদিকে গতকাল থেকে বৃষ্টিপাতের কারনে আলীকদম উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় জনসাধারণের দেয়া তথ্য মতে গত কয়েকদিনের অতি বৃষ্টির কারণে আলীকদম মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।এতে করে আলীকদম- লামা- চকরিয়া সড়কের রেপারপাড়া, শিলেরতুয়া ও লাইনঝিরির ৩টি স্থানে পানি উঠেছে।

সড়কে পানি উঠার কারণে আলীকদম টু চকরিয়া,ও আলীকদম টু বান্দরবানের সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।এছাড়া বৃষ্টিপাতের কারনে আলীকদম উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে বান্দরবানের থানচি উপজেলায় ভারী বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসের আশঙ্কা ও সাঙ্গু নদীর পানি অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বলেন , গত ২৪ ঘন্টায় জেলায় ১০৪ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।বৃষ্টিপাতে পাহাড় ধসের আশংকা ও জেলা ও উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারনে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায়া জেলার সকল উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান বৃষ্টিপাতের কারনে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় জেলা সদর সহ উপজেলা গুলোতে মোট ২১৪ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে,লামা উপজেলায় ৫০ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান গ্রহণ করেছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ দিদারুল আলম জানান ইতিমধ্যে জেলা সহ সকল উপজেলা প্রশাসনকে জেলা প্রশাসকের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৃষ্টিপাতের কারনে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে আসতে মাইকিং অব্যাহত আছে।এছাড়া আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...