রাঙামাটি কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর রাইখালী টু লিচু বাগান ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ ফেরি থেকে নদীতে ঝুঁকে যাওয়ার ৬ ঘণ্টা পর ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) এই ঘটনা ঘটে বলে জানান রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
আরোও জানান, ফেরির রাইখালী অংশ হতে আজ( বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে বালু বোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ব্রেক ফেল করে ফেরির শেষের দিকে গিয়ে এর কিছু অংশ কর্ণফুলী নদীর দিকে পড়ে যায়। এইসময় ভাগ্যক্রমে ট্রাকটির পেছনের অংশ ফেরিতে আটকে যায়। বিকেল ৫ টা হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সড়ক বিভাগের একটি রেকার এনে ফেরি হতে ট্রাকটিকে সরিয়ে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ফেরিতে দায়িত্বরত কর্মচারী মো: শাহজাহান জানান, রাইখালী টু লিচু বাগান ফেরি পারাপার নৌপথে রাইখালী হতে একটি বালু বোঝায় ট্রাক ( ট্রাক নং নোয়াখালী ট ০৫-০ ১৬৬) ফেরিতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ ফেরি থেকে নদীতে ঝুঁকে যায়। এর পর ফেরি চলাচল বন্ধ হয়ে যাই। ট্রাকটি উদ্ধার এর পর ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
