বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে দিনে কারফিউ শিথিলে স্বস্তি

মো. মহিউদ্দিন, কর্ণফুলী

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশের ন্যায় চট্টগ্রামের কর্ণফুলীতেও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

এই উপজেলায় বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন। কারফিউয়ের কারণে নীরব ছিল ব্যস্ততম প্রধান প্রধান সড়ক ও মহাসড়কগুলো। তবে বর্তমানে দিনের বেলায় কারফিউ শিথিলের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে কর্ণফুলীর সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ফাজিল খাঁর হাট, ফকিরনীর হাট, শিকলবাহা ক্রসিং, কলেজ বাজার, মইজ্জ্যারটেক, চরপাথরঘাটা ব্রীজঘাট, বোর্ড বাজার এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কে বের হয়েছেন। খোলা রয়েছে ব্যাংক, অফিস, দোকানপাট।

মইজ্জ্যাটেকের ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, আন্দোলন ও কারফিউর কারণে কয়েকদিন দোকান বন্ধ ছিল। পরে দোকান খোলার পরও সন্ধ্যায় বন্ধ করে দিতে হয়েছে। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক।

চরপাথরঘাটা ব্রীজঘাটের কাপড় ব্যবসায়ী মনির উদ্দিন বলেন, এতদিন কারফিউর কারণে দোকান খুলতে পারেনি। এখন সকালে খুললে সন্ধ্যা পর পর বন্ধ করে দিচ্ছি। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়া দরকার।

ফকিরনীর হাটের একজন মাংস বিক্রেতা বলেন, এতদিন দিনে কারফিউ চলায় এতদিন গরু জবাই করিনি। এখন গরু জবাই হচ্ছে বিক্রি জন্য। বেশ কয়েকদিন খুব খারাপভাবে ব্যবসা করেছি। আমরা সাধারণ মানুষ এসব সহিংসতা, অস্থিতিশীল পরিস্থিতি চাই না। বসবাসের জন্য নিরাপদ পরিবেশ চাই।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সারাদেশে থমথমে পরিস্থিতি সৃষ্টি হলে গত ১৯ জুলাই থেকে কারফিউ জারি করা হয়। আজ বৃহস্পতিবার (০১ আগষ্ট) চট্টগ্রামে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘন্টা কারফিউ শিথিল রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...