সোমবার, ২৭ জুলাই ২০২৬

ওসি প্রিটনকে রাঙামাটি বদলি, সাতকানিয়া থানার নতুন ওসি মিজান

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম রেঞ্জে কর্মরত পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদ্য বিদায়ী ওসি প্রিটন সরকারের বিদায় ও নবাগত ওসি’র বিদায়-বরণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিজান সাতকানিয়া থানার ওসি হিসেবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।

রবিবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ স্বাক্ষরিত এক অফিস আদেশে চট্টগ্রাম রেঞ্জে কর্মরত পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে জনস্বার্থে সাতকানিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

একইদিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা স্বাক্ষরিত অপর এক আদেশে সাতকানিয়া থানার সদ্য বিদায়ী ওসি প্রিটন সরকারকে জনস্বার্থে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়।

সাতকানিয়া থানার নবাগত ওসি মিজানুর রহমান বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কর্মপরিকল্পনা গ্রহণ করবো। এ ছাড়াও অতীতের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাতকানিয়াকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...